শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:17 pm

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধণা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ

মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের  সংবর্ধণা দেওয়া হয়েছে। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স মিলনায়তনে ৭২ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের এই সংবর্ধণা দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার  মোঃ আনোয়ার হোসেন খান, বিপিএম পিপিএম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মুহাম্মদ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার(অবঃ) আব্দুল আউয়াল , পুলিশ পরিদর্শক (অবঃ)  মুখলেছুর রহমান রহমান, উপ-পরিদর্শক (অবঃ) রঙ্গু মিয়া এবং সহকারী উপ-পরিদর্শক(অবঃ) রতন কান্দি দত্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বলেন- মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, বিজয় মাসে তাদের মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। পুলিশ মুক্তিযোদ্ধা মহান স্বাধীনতা যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেন। তাদের বুকের রক্ত দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন। পরবর্তী বিভিন্ন সময়ে পুলিশ ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী দিনে জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেওয়া হবে।

সভা শেষে উপস্থিত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

Posted ৮:১৭ পিএম | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |