বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 7:49 pm
ব্রাহ্মণবাড়িয়া তিতাস পূর্বাঞ্চলের বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রয়াত শ. ম. হামিদুল আলম চৌধুরী সহধর্মিণী এবং বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার বিজয়নগর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধরী (টিপু)র মাতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ সোমবার (১৭ ডিসেম্বর) ।
তিনি ২০১৭ইং সালের আজকের এ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও দুই কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। ভাই বোনের মধ্যে সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী টিপু কনিষ্ঠ।
তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
Posted ৭:৪৯ পিএম | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya