স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 10:34 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, কেন্দ্রীয় নেতা, বীর মুক্তিযোদ্ধা জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মহান একাত্তরের ডিসেম্বর মাসের শেষ দিকে পাক বর্বও হানাদাররা যখন বুঝতে পারলো তাদের বাঁচার আর কোনো পথ খোলা নেই তখন স্বাধীন বাংলাদেশকে জ্ঞানের দিক থেকে,মেধার দিক থেকে মূণ্য করার জন্যই বেছে বেছে বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করে। বুদ্ধিজীবিদের হত্যার কারণে আমরা এখনো ক‚স্কংারের বিরুদ্ধে,অপসংস্কৃতির বিরুদ্ধে,সংকীর্ণতার বিরুদ্ধে,সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এখনো বুঝতে পারি আমাদের কি অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি স্বাধীন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য বারবার আঘাত করেছে। বুদ্ধিজীবিদের হত্যার পর থেকে এ আঘাত এখনো চলছে। তাই আগামী দিনে একাত্তরের পরাজিত অপশক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের লড়াই অব্যাহত রাখতে নৌকাকে বারবার বিজয়ী করতে হবে।
তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে সৌধহিরন্ময় চত্বরে জেলা আওয়ামীলীগ আয়োজিত শহীদ বুদ্ধিজীবি দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা আওয়ামীলীগ সদস্য সেলিম রেজা হাবিবের সভাপতিত্বে ও শিল্প বানিজ্য সম্পাদক হাজি শাহআলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড.লোকমান হোসেন, জেলা যুব মহিলালীগ সভাপতি রাবেয়া খাতুন রাখি,জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন,পৌর কাউন্সিলর মুফতি মকবুল হোসেন প্রমূখগ
Posted ১০:৩৪ পিএম | শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya