https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

ব্রাহ্মণবাড়িয়া বাসচাপায় স্ত্রী সহ মুক্তিযোদ্ধা নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:38 pm

ব্রাহ্মণবাড়িয়া বাসচাপায় স্ত্রী সহ মুক্তিযোদ্ধা নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহি বাসের চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের সুহিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পূর্বপাইকপাড়া মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব (৬৫) ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব (৫৫)। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে জেলার সরাইল উপজেলার চুন্টা থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব। চালকসহ অটোরিকশাটিতে চারজন আরোহী ছিলেন। অটোরিকশাটি সুহিলপুরে আসামাত্র বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিষ্ণুপদ দেব ও তার স্ত্রী অঞ্জনা রাণী দেব মারা যান। এ ঘটনায় অটোরিকশার চালক ও আরেক আরোহী আহত হয়েছেন।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও দুর্ঘটনার পরপরই চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৭:৪৬ পিএম | মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

dainiksarod |