শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাসায় চুরি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 3:23 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর বাসায় চুরি

ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাতের কোনো এক সময় শহরের দাতিয়ারা এলাকার একটি বাড়িতে এ চুরি সংগঠিত হয়। একই বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায়ও চুরির ঘটনা ঘটে। যদিও ওই ঘটনায় দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দাতিয়ারা এলাকার ‘হেনা ভিলা’ নামে চারতলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয়তলার ভাড়াটিয়া রোজিনা আক্তার তাঁর প্রবাস ফেরত স্বামী জহিরুল ইসলামকে আনতে ঢাকা বিমানবন্দরে যান। বাসায় কেউ না থাকার সুযোগে ভোররাতের কোনো এক সময় একদল চোর রান্নাঘর ও বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে দুটি আলমিরা ও ওয়্যারড্রোবের তালা ভেঙ্গে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। একই ভবনের নিচ তলায় বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের দুই নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সোহাগ রানা বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

Facebook Comments Box

Posted ৩:২৩ পিএম | শুক্রবার, ০৭ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |