শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

সরাইলে অজ্ঞাত আক্রমণে শতাধিক টার্কি মুরগির মৃত্যু

সরাইল সংবাদদাতা:   প্রিন্ট
শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 8:34 pm

সরাইলে অজ্ঞাত আক্রমণে শতাধিক টার্কি মুরগির মৃত্যু

জেলার সরাইলে অজ্ঞাত আক্রমণে সবুজ মিয়ার খামারের শতাধিক টার্কি মুরগির মৃত্যু হয়েছে। ফলে খামার মালিকের ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে কালিকচ্ছের দত্তপাড়ায় এ ঘটনা ঘটেছে। নি:স্ব খামার মালিক সবুজ এখন বারবার মূর্ছা যাচ্ছে। সরেজমিনে ও খামার মালিকের সাথে কথা বলে জানা যায়, ছয় মাস আগে একদিন বয়সের টার্কি মুরগির বাচ্চা এনে পালন শুরু করে সবুজ। দৈনিক বাচ্চা গুলোকে মূল্যবান আহার খাইয়ে আস্তে আস্তে বড় তুলেছেন। সম্প্রতি একটি মুরগি ৫ হাজার টাকা হাঁকিয়েছেন ক্রেতারা। শুক্রবার রাতের যে কোন সময়ে অজ্ঞাত জন্তুু বা জানোয়ারে আক্রমণে শতাধিক টার্কি মুরগির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ১৫-২০ টি মুরগি। প্রত্যেকটি মুরগির দেহের ডান বা বাম দিয়ে কামড় দিয়ে মাংস তুলে ভেতর থেকে কলিজা গুলো খেয়ে ফেলেছে। এছাড়া অনেক গুলো মুরগির পিঠের পাখনা তুলে কামড়িয়ে মাংস খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে- শিয়ালের দল ওই খামারের মুরগি গুলোর উপর আক্রমণ করে এ ঘটনা ঘটিয়েছে।
খামার মালিক সবুজ বলেন, আমার ৬ মাসের কষ্ট নিমিষেই শেষ। ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। এখন আমি কি করব? উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মুজিবুর রহমান বলেন, জীবনে এমন ঘটনা আগে কখনো দেখিনি। এটা নিশ্চিত রাতে শিয়াল বা কুকুরের দল একাজ করেছে। ইনজেকশন ও ক্ষতস্থানে লাগানোর ঔষধ দিচ্ছি। পরে জানাবেন।

Facebook Comments Box

Posted ৮:৩৪ পিএম | শনিবার, ০১ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |