শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ফের ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮   সর্বশেষ আপডেট : 10:51 am

ফের ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত। আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সিরাজুল হক মুক্তমঞ্চে আয়েজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে কবে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতূহল। পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্ট হয় তাহলে বঙ্গবন্ধুর খুনিদের ফেরানো কত কষ্টকর আপনারা বুঝেন। তবে আমেরিকায় থাকা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হয়েছে।
তিনি বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদণ্ড সাজা থাকে তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মানে না।
জিয়াউর রহমানের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছয় বছর ক্ষমতায় ছিলেন। তিনি খুনি মোস্তাককে ফুটবলের মতো লাথি দিয়ে মসনদে বসেছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে।
বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশে পাকিস্তান হোক।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কায়ছার প্রমুখ।

Facebook Comments Box

Posted ৭:০৬ পিএম | মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮

The Daily Sarod |