অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 12:09 pm
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে- যা আগে ছিল ২০৪ টাকা। একইভাবে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম অপরিবর্তিত (১৬৬ টাকা লিটার) রাখা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
Posted ১২:০৯ পিএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya