অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:24 am
দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বুধবার (১৮ নভেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে।
বেবিচক সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনা বিবেচনায় বিমানবন্দরগুলোর প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
Posted ১১:২৪ এএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya