শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 3:38 pm

পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কুমিল্লা সেক্টরের আওতাধীন সীমান্তে অপরাধ দমনে টহল বৃদ্ধি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের পাশাপাশি নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান। আখাউড়া সীমান্তের আনোয়ারপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন কুমিল্লা সেক্টরের অধীন ৪টি ব্যাটালিয়নের সদস্যরা প্রায় ৩২৭ কিলোমিটার সীমান্তে দায়িত্ব পালন করছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মহাপরিচালক ও বর্ডার গার্ড বাংলাদেশের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ এলাকায় দিন-রাত টহল পরিচালনা করা হচ্ছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহলও পরিচালনা করা হচ্ছে। কোনো অপরাধী, মামলার পলাতক আসামি কিংবা অন্য কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছে বিজিবি। সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে।
তিনি আরো জানিয়েছেন , সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন এবং মাদক ও চোরাচালান চক্রের তৎপরতা শনাক্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকার সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা অনুপ্রবেশের চেষ্টা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিজিবির দাবি, গত জানুয়ারি থেকে ১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫টি ম্যাগাজিনসহ ৪টি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং প্রায় ৩৮৬ কোটি টাকার বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ১৫৫ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, নাশকতা ও মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির আধুনিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিনায়ক ।

Facebook Comments Box

Posted ৩:৩৮ পিএম | সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

The Daily Sarod |