শিরোনাম
কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 7:01 pm

কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দেলোয়ার হোসেন জিন্নাহ (৩৫) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কসবা ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষিক নুসরাত জাহান শান্তা। অভিযুক্ত জিন্নাহ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তবে জিন্নাহর দাবি, অপহরণ নয় বরং ওই শিক্ষিকার ইচ্ছাতেই তাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে ঘুরেছেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে আকছিনা-কুল্লাবাড়ি মডার্ণ হাই স্কুরেল শিক্ষিকা নুসরাত জাহান শান্তা স্কুল ছুটির পর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে তার পথরোধ করে ছাত্রদল নেতা জিন্নাহ তার সঙ্গে কথা বলতে চান। ওই শান্তা কথা শুনতে রাজি না হয়ে ঘটনাস্থল থেকে চলে যেতে চাইলে তাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক অপহরণের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ওই শিক্ষিকার গ্রাম কুল্লাবাড়ি জোড়া সেতুর কাছে এলে তিনি অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন। এ সময় শান্তার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। জিন্নাহ ও শান্তা একই গ্রামের বাসিন্দা।
তবে অপহরণ চেষ্টার অভিযোগ অস্বীকার করে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহ বলেন, ওই শিক্ষিকার সঙ্গে তার আগে থেকেই সম্পর্ক রয়েছে। সম্প্রতি ওই শিক্ষিকা তাকে বিভিন্ন বিষয়ে চাপ সৃষ্টি করায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। মূলত রাগ শিক্ষিকার রাগ ভাঙাতে তার ইচ্ছাতেই অটোরিকশায় করে ঘুরেছিলেন বলে দাবি করেন তিনি।
তবে স্কুলশিক্ষিকা নুসরাত জাহান শান্তা বলেন, জিন্নাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। পিস্তল ঠেকিয়ে তাকে অপহরণের উদ্দেশ্যে অটোরিকশায় তোলা হয়েছিল। তবে জিন্নাহর বিরুদ্ধে থানায় অভিযোগ করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কসবা থানা ওসি আলী মোহাম্মদ রাশেদ বলেন, স্কুলশিক্ষিকা তাকে অপহরণ চেষ্টার অভিযোগ করেছেন। তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:০১ পিএম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |