শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 6:39 pm

বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে৷ লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, যায়, আধিপত্যসহ নানা বিষয় নিয়ে ইছাপুরা ইউনিয়নের সাবেক দুই চেয়ারম্যান আক্তার ও বকুলের মধ্যে বিরোধ চলছে। গতকাল শনিবার আক্তারের সমর্থক এনামের সাথে বকুলের সমর্থক রুবেলের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের সময় উভয় পক্ষের ঘর-বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ ঘটনার জেরে আজ রোববার সকাল ৭টা থেকে পুনরায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
বিজয়নগর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পুলিশের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ৬:৩৮ পিএম | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |