শিরোনাম
বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ বিশ্ব নদী দিবসে তরী বাংলাদেশের বর্ণাঢ্য নৌ র‍্যালি ধর্ষণের আলামত মিলেছে, অতিরিক্ত রক্তক্ষরণ আর শ্বাসরোধে মৃত্যু হয় শিশু মাহিদার দেড় বছর ধরে বন্ধ সড়কের কাজ, ঠিকাদার তুলে নিলেন ৮ কোটি টাকা সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 1:43 pm

সীমান্তবর্তী জঙ্গলে মিলল ৫ হাজার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারত সীমান্তবর্তী একটি জঙ্গল থেকে ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামালমোড়া এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্য অভিযান চালিয়ে এ সব ডিসপ্লে উদ্ধার করে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ২৫ ব্যাটালিয়ন সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

সংবাদ সম্মেলনে জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মুকুন্দপুর বিওপির একটব টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামালমোড়া এলাকায় গতকাল বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় একটি জঙ্গলের ভেতরে লুকানো অবস্থায় ৫ হাজার ৫ পিস ভারতীয় অবৈধ স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
অধিনায়ক জাব্বার আহমেদ আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪০ হাজার টাকা। এগুলো আখাউড়া কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল ও সারের পাচার রোধে বিজিবি সদস্যরা সর্বদা তৎপর রয়েছেন বলেও জানান বিজিবি অধিনায়ক।

Facebook Comments Box

Posted ১:৪৩ পিএম | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |