অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 3:42 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গজারিয়া গ্রামের বাসিন্দা আলফাজ মিয়ার ঘরের বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন মূহুর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানের চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ফায়ার সার্ভসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ জানান, প্রায় এক ঘণ্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
Posted ৩:৪২ পিএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya