অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 2:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ১০ হাজার ৫৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাঁনপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এ সব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে৷ তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি৷ দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মুকুন্দপুর বিওপির টহলদল সীমান্ত পিলার-২০০৭/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর এলাকায় অবস্থান নেয়৷ সকাল সাড়ে ৬টার দিকে সন্দেহজনক এক ব্যক্তিকে ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল প্যাকেটটি তল্লাশি করে ১০ হাজার ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ইয়াবা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অবগত করে পরবর্তীতে ধ্বংসকরণের জন্য বিজিবি ব্যাটালিয়নে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ২:২২ পিএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya