নবীনগরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:54 pm

নবীনগরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এক  যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাগাতুয়া গ্রামে। নিহত যুবকের নাম ইকবাল (৪০)। সে খাগাতুয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার মরদেহ আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর থানা পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্ত করার জন্য পাঠিয়েছে। তবে পুলিশ বলছে এখনও কোন লিখিত অভিযোগ তারা পায়নি।
নিহতের পরিবার জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে পূর্ব বিরোধের জেরে খাগাতুয়া গ্রামের একাধিক হত্যা মামলার আসামি আলম, ছোট্ট ও কাদিরসহ ২০/২৫ জন স্থানীয় ভোরেরবাজার ব্রীজের সামনে ইকবালকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা দা দিয়ে কুপিয়েও জখম করে ইকবালকে। পরে ইকবালকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজে নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও কোনে অভিযোগ দাখিল করেনি পরিবারের সদস্যরা।
Facebook Comments Box

Posted ৫:৫৪ পিএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |