শিরোনাম
সরাইলে বিজিবি-র‍্যাবের অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩ বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরাইলে ফুটবল খেলা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫ সাংবাদিক সজল আহাম্মদ খানের ইন্তেকাল নবীনগরে ১১ বছরের শিশুকে পিটিয়ে আহত, মাদরাসাশিক্ষককে অবরুদ্ধের পর থানায় নিল পুলিশ ওজন মেশিনে রশি বেঁধে কারচুপি, ইলিশ বিক্রেতাকে লাখ টাকা জরিমানা তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ, সবুজ বাংলাদেশের স্বপ্ন ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত নজরুল বর্ষ উপলক্ষে কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নজরুল অবগাহন

সরাইলে বিজিবি-র‍্যাবের অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 2:10 pm

সরাইলে বিজিবি-র‍্যাবের অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিজিবির ২৫ ব্যাটালিয়ন ও র‍্যাব এ অভিযান পরিচালনা করে৷ আটকরা হলেন- ফয়সাল আবীর, আজিজুল হাকিম ও হাবিবুর রহমান৷ তাদের বাড়ি সিলেট ও রাজশাহী জেলায়। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সকালে সরাইলের শাহবাজপুর এলাকায় বিজিবি এবং র‌্যাবের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক তল্লাশি করে ভারতীয় ১০ হাজার ২০ কেজি জিরা পাওয়া যায়। এ সময় ট্রাকে থাকা ব্যক্তিদের জিরার বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বলা হলে তারা সেটি করতে না পারায় জিরাগুলো জব্দ করে তাদেরকে আটক করা হয়।

Facebook Comments Box

Posted ২:১০ পিএম | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |