নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 1:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীতে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে একটি নৌকা ডুবে গেছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়বাজার নৌকাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকালে জেলা শহরের জগৎবাজার থেকে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে একটি নৌকা আখাউড়ার বড়বাজার নৌকাঘাটের দিকে যাচ্ছিল। নৌকাটি বড়বাজার নৌকাঘাটে ভিড়ার সময় নদীতে স্রোত বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়।
আখাউড়া বড়বাজারের ইজারাদার লুৎফর রহমান চৌধুরী জানাস, নৌকায় সড়কবাজার ও বড়বাজারের ব্যবসায়িদের চাল, ডাল, পেঁয়াজ, চিনিসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল। তবে তলিয়ে যাওয়া পণ্য উদ্ধারে চেষ্টা চলছে।
Posted ১:৫৭ পিএম | সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya