শিরোনাম
পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর চাকরি দিচ্ছে নভোএয়ার তুরস্কে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নাসিরনগর হামলা : ইউপি চেয়ারম্যান হাশেম কারাগারে

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ জুলাই ২০১৮   সর্বশেষ আপডেট : 10:35 pm

নাসিরনগর হামলা : ইউপি চেয়ারম্যান হাশেম কারাগারে

ফেসবুকে ধর্ম অবমাননার জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন হাশেম। বিচারক তারান্নুম রাহাত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত আট মামলার মধ্যে একটি মামলায় ২২৮ জনকে অভিযুক্ত করে গেল বছরের ১১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন তদন্তকারী কর্মকর্তা। অভিযুক্তদের মধ্যে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম, হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর আঁখি, হাজি বিল্লাল হোসেন, জাহাঙ্গীর আলমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ ও বিএনপি নেতা রয়েছেন। পরবর্তীতে আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জেলা আদালত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পলাতক আসামি আবুল হাশেম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ফেসবুকে রসরাজ দাস নামে এক যুবকের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম অবমাননার ছবি পোস্টের জেরে গত ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পিএম | রবিবার, ২৯ জুলাই ২০১৮

The Daily Sarod |