সাবেক প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোকের ছায়া

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:04 pm

সাবেক প্রধান শিক্ষক আবদুল ওয়াহিদের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোকের ছায়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ আবদুল রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, বড়াইল গ্রামের কৃতিসন্তান আবদুল ওয়াহিদ স্যার আর নেই। আজ শুক্রবার দুপুরে (৪ সেপ্টেম্বর) তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে তিনি মারা যান। শুক্রবার রাত ৯টায় তাঁর গ্রামের বাড়ি বাড়াইল ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ শেষে বাড়াইল কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
আবদুল ওয়াহিদ স্যার দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থেকে অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্নেহ, মমতা, আদর্শ ও শিক্ষা শিক্ষার্থীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে সলিমগঞ্জ আবদুল রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:০৪ পিএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |