শিরোনাম
‘নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলব’ ডিসেম্বরে আ. লীগ ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেপালে, তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি না হতে দেয়ার হুঁশিয়ারি কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচার চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার নজরুলের ৫০তম প্রয়াণ দিবসে ‘আমারে দেবো না ভুলিতে’ সাংস্কৃতিক অনুষ্ঠান গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেবে আকিজ টেক্সটাইল

ডিসেম্বরে আ. লীগ ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 11:14 pm

ডিসেম্বরে আ. লীগ ফেরার বাতাস শুধু সোশ্যাল মিডিয়া ও ভারতে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোনো হাওয়া-বাতাস দুইটা জায়গায় দেখা যায়৷ একটা সোশ্যাল মিডিয়া, আরেকটা হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো বাদাস আসার সুযোগ নাই। স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি  কোনো সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না।

আজ শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জ্বালানি সমস্যাে কথা উল্লেখ করে সারজিস আলম বলেন, যদি অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী এই কথা বলেন যে বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এই সেক্টরগুলোর সাথে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না। তিনি যদি দেখেন যে একজন মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছে না, তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। সেটা না করে তাকে যদি বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন; তাহলে এই দায়ভার আপনি এড়াতে পারেন না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি তো বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাকে আহ্বান করব তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদার প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৫ পিএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

The Daily Sarod |