নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 11:24 am
ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ এতে করে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, ভোরে হঠাৎ করে সাবস্টেশনে একটি অক্সিলারি ট্রান্সফরমারে আগুন ধরে যায়৷ পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত কাজ করে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৫মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Posted ১১:২৪ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya