শিরোনাম
কসবায় ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুলশিক্ষিকাকে অপহরণ চেষ্টার অভিযোগ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্তভাবে সহযোগিতা করছে জামায়াত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অনিবন্ধিত নিউজ পোর্টাল ও পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান বোয়িংয়ের পর এবার এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বন্দুক, গুলি ও ককটেল উদ্ধার একদিনের ক্রিকেটে শচিনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার কোহলির অজ্ঞাত মরদেহ, হত্যাকাণ্ড ও রহস্যময় মৃত্যু নিরাপত্তা প্রশ্নের মুখে বিজয়নগরে দুই পক্ষের দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৫ শিশু মাহিদা ধর্ষণ-হত্যার বিচার দাবিতে স্বজনদের বিক্ষোভ

কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 2:57 pm

কসবায় পুলিশের ধাওয়া খেয়ে গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে, মিলল ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ক্রেন এনে পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাস তুলে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করলো কসবা থানা পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুকুর থেকে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ উদ্ধারকৃত মাইক্রোবাস ও গাঁজা থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দাবাদ টু নয়নপুর সড়কে এস আই শামিমের নেতৃত্বে অভিযান চালায় কসবা থানা পুলিশ। এসময় একটি কালো রঙ্গের একটি মাইক্রোবাস পুলিশের অভিযানিক এলাকা অতিক্রম করার সময় পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সিগনাল দিলে গাড়িটি না দাঁড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও গাড়িটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা- সৈয়দাবাদ সড়কের সাথে সংযুক্ত আন্দিরপাড় – মনকাশাইর সড়ক দিয়ে ঢুকে পড়ে। খিদিরপুর গ্রাম পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। মাইক্রোবাসটির নাম্বার (ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০)। পুলিশও পেছনে পেছনে এসে অবস্থান নেয় ঘটনাস্থলে। এর মধ্যে গাঁজাবাহী মাইক্রোবাসে থাকা পাচারকারী ও চালক সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়। মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো বের হয়ে পানিতে ভেসে উঠে। পরে ক্রেন এনে মাইক্রোবাসটি তুলে পুলিশ এবং ৯ বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদে আমাদের একটি টিম অভিযান চালায়। এই মাইক্রোটি সিগনাল দেয়ার পর পুলিশকে ফাঁকি দিয়ে মাইক্রোবাসটি চলে যায়। পরে আমাদের অভিযানিক টিম ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে গাড়ি ও গাড়িতে থাকা গাঁজা উদ্ধার করা হয়।

Facebook Comments Box

Posted ২:৫৭ পিএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |