শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২২ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 3:24 pm

ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিন বছর মেয়াদি নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত করা হয়। এতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন।

শনিবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া সমবায় মার্কেটে ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা নর্বাচন কমিটির সভাপতি অলি আহাদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভিপি জহিরুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সাবেক ভিপি আবু শামীম মো. আরিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, প্রবীণ সমবায় ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম কমান্ডার এবং জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা সমবায় কর্মকর্তা ও অন্তবর্তী ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মো: সালমান ইকবাল।
সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটিতে চেয়ারম্যান হয়েছেন মো: জহিরুল ইসলাম চৌধুরী (ভিপি জহিরুল ইসলাম চৌধুরী লিটন), সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। সদস্য হিসেবে রয়েছেন মো:হাবিবুর রহমান সেন্টু ও মো:আব্দুর রহমান লিটন।
সভায় বক্তারা সমবায় ব্যাংকের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

Posted ৩:২৪ পিএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

The Daily Sarod |