অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 8:52 pm
দেশের তরুণ সমাজ মাদকের সর্বনাশা ছোবলে আক্রান্ত। যার প্রভাব শুধু পরিপারে নয় সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা ব্যহত করছে। মাদক সকল অপরাধের সৃষ্টির প্রধান কারনে পরিণত হয়েছে।
এই মরণ নেশা মাদকের কবলে কেবল তরুণরা নয় তরুণীদেরও গ্রাস করে ফেলেছে। যার ফলে বর্তমান সময়ে মাদকাসক্তির কারণেই সমাজে বিভিন্ন অপরাধ চুরি, ডাকাতি, ছিনতাই, নির্যাতন, পারিবারিক অশান্তি ও খুন খারাপিও ঘটে চলেছে। যা পারিবারিক, সামাজিক ও আইন শৃঙ্খলা অবনতির প্রধান কারণ। এই অবস্থা থেকে মুক্তির লড়াইয়ে সরকারকে আরও কঠোরভাবে নজর দেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ প্রয়োজন।
এমন বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে মাদকবিরোধী ঐক্য গড়ে উঠছে। মাদক ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আশার আলো ছড়াচ্ছে এই মাদকবিরোধী ঐক্য। মাদকের বিষাক্ত ছোঁবল পরিবার ও সমাজে অপরাধ,অশান্তি, বিশৃঙ্খলা যেহারে বেড়েছে তাতে চরম উদ্বিগ্ন শান্তিপ্রিয় অভিভাবক ও সমাজের লোকজন। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের চেষ্টা অব্যাহত থাকলেও আশানুরূপ সাফল্য আসছেনা। এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে উপজেলা বিভিন্ন ইউনিয়ন, গ্রামে মাদকবিরোধী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। যা ইতিমধ্যে আশার আলো ছড়াচ্ছে সমাজে। এমন বেশ কয়েকটি সংগঠন মাদকমুক্ত তারুণ্য গড়ার স্লোগান নিয়ে সামাজিক সচেতনতা ও সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজে সক্রিয় ভূমিকা রাখছে। মাদকমুক্ত তারুণ্য চাই স্লোগান নিয়ে কালীকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন এক বছরে শতাধিক অপরাধীকে স্বাভাবিক জীবনে ফিরিয়েছে।
সম্প্রতি সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গঠিত হয়েছে মাদক নির্মূল কমিটি, আজকের সচেতনতা আগামীর নিরাপদ ভবিষ্যত স্লোগান নিয়ে নোঁয়াগাও ও শাহবাজপুর ইউনিয়নের কুচনী -বুড্ডা-ক্ষমতাপুর মাদক বিরোধী ঐক্য সংগঠন মাদক বিরোধী তরুণ শক্তি,
মাদকের বিরুদ্ধে লড়বো,উজ্বল ভবিষ্যত গড়বো স্লোগান সামনে রেখে শাহজাদাপুরে গঠিত হয়েছে ঐক্যবদ্ধ শাহজাদাপুর, চুন্টা ইউনিয়নের রসুলপুরে একজন মাদকাসক্তই একটি পরিবার ও একটি সমাজ ধ্বংসের জন্য যথেষ্ট এই মন্ত্রে গড়ে উঠেছে মাদক বিরোধী সংগঠন রসুলপুর আলোকিত সমাজ। এছাড়াও আরো বেশ কয়েকটি মাদকবিরোধী শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
বিভিন্ন গ্রামে তরুণ সমাজের উদ্যোগে প্রবীণদের সঙ্গে নিয়ে এই সংগঠন সমুহ মাদক নির্মূলে কাজ করে যাছে। বিভিন্ন পাড়া-মহল্লায় মাদকবিরোধী সমাবেশের মাধ্যমে সচেতনতা সৃষ্টির পাশাপাশি রাতের নিরবতায় মাদকসেবি ও মাদকব্যবসায়ীদের আনাগোনা পর্যবেক্ষন করছে, সতর্ক করছে সন্দেহভাজনদের। এই কার্যক্রমের ফলে মাদকের বিস্তার কমে এসেছে মনে করছেন সচেতন মহল। এসব সংগঠনের উদ্যোগে ৫ ও ৬ জুন বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ১০ জুন শাহজাদাপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, ১২ জুন উচালিয়াপাড়া গ্রামে বিপুল জনসমাগমে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও আরও কযেকটি এলাকায় মাদকবিরোধী তৎপরতার খবর পাওয়া গেছে।
সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুনির হোসেন ভুইয়া বলেন, মাদক সহ বিভিন্ন অপরাধ নির্মূলে ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে সম্প্রতি গড়ে উঠা মাদকবিরোধী সংগঠনগুলো প্রশংনীয় ভূমিকা রাখছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোেকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, মাদক ব্যবসায়ীদেরকে সামাজিক ভয়কট করার পাশাপাশি সমাজের সর্বস্হরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একমাএ মাদক নির্মূল করা সম্ভব।
সরাইল থানার পরিদর্শক তদন্ত মোঃ জহিরুল ইসলাম তালুকদার বলেন, আইনশৃঙ্খলা সভায় আলোচনায় উঠে এসেছে মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কার্যক্রমে পুলিশের সহযোগিতা ও মনিটরিং থাকবে। এই সামাজিক আন্দোলনের সাথে জড়িত কেউ যদি ব্যক্তিগতভাবে অপরাধে জড়িত থাকে তাকেও আমরা ছাড় দেবনা।
সরাইলের সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক শেখ আদনান ফাহাদ বলেন
এলাকার তরুণ সমাজ জোট বেঁধে মাদক কারবার এবং সেবন প্রতিরোধ করছে দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত। সরকারের উচিত এইসব অদম্য তরুণদের পাশে পৃষ্ঠপোষকতা নিয়ে দাঁড়ানো।
Posted ৮:৫২ পিএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya