শিরোনাম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী এলডিপির অলি আহমেদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে মোবাইলফোন ডিসপ্লে-মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধার্ঘ্য

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১০ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 8:13 pm

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রদ্ধার্ঘ্য

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান।

সোমবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু সাঈদ মোহাম্মদ গাউসুল আজম,জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন প্রমূখ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে (৭ আগস্ট ১৯৪১) কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রতিবছর ২২ শ্রাবণ তাঁর প্রয়াণ দিবস হিসেবে পালিত হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে ।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

The Daily Sarod |