শিরোনাম
তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী এলডিপির অলি আহমেদ ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ এসএসসি ও সমমানের ফল প্রকাশ কাল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে মোবাইলফোন ডিসপ্লে-মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ পাওয়ার হাউস রোড থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার ঘরের ভেতরে মাটির গর্তে লুকানো ছিল ২৬৪ কেজি গাঁজা, একজন আটক ‘ফাইসা গেছি’ ফিকশন নিয়ে আসছেন সাবিলা নূর

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 12:58 pm

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার সকাল ১০টা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক এ সব অভিযান পরিচালনা করে। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার চন্ডিদার, খাদলা ও মাদলা বিওপি এবং কুমিল্লার শংকুচাইল ও সালদানদী বিওপির টহলদল স্ব-স্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সব অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা গরু, বাসমতি চাল, শিং মাছ, গাঁজা এবং ইজিবাইক জব্দ করা হয়।
বিজিবি সদর দপ্তরের নির্দেশে ৬০ ব্যাটালিয়নের সদস্যরা সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান অধিনায়ক শরিফুল ইসলাম।

Facebook Comments Box

Posted ১২:৫৭ পিএম | রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

The Daily Sarod |