মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   সর্বশেষ আপডেট : 3:34 pm

মেঘনা থেকে বালু উত্তোলন বন্ধে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নদী তীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা। আজ শনিবার বেলা ১১ টার থেকে দুপুর ২টা পর্যন্ত আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি চলে। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার অংশে তীব্র যানজট তৈরি হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলনের জন্য কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদীর অংশ ইজারা নেয়। তবে ইজারাদার স্থান পরিবর্তন করে আশুগঞ্জের বিভিন্নে অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে করে নদীর তীরবর্তী গ্রামগুলো ভাঙন ঝুঁকিতে পড়েছে। এছাড়া হুমকির মুখে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালনের টাওয়ার।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন জানান, সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৩৪ পিএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

The Daily Sarod |