https://www.jac-recruitment.sg/?source=google.com

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 7:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ইসকন মন্দিরে আয়োজন করা হয় নানা ধর্মীয় কর্মসূচির। এর মধ্যে ছিল যজ্ঞ অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ ও ধর্মসভা।

ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
পরে বর্ডার বাজার থেকে শুরু হয় রথযাত্রা। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রথটি আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে শেষ হয়।
রথযাত্রায় অংশ নেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী। এ সময় ভক্তদের উলুধ্বনি, শঙ্খধ্বনি ও হরিনামে মুখর হয়ে ওঠে পুরো শহর।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে রথযাত্রাকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সৃষ্টি হয় মিলনমেলা।

Facebook Comments Box

Posted ৭:১১ পিএম | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

dainiksarod |