https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
তিতাস নদী ও বিলে অবৈধ জালবিরোধী অভিযানে নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস র‍্যাব সদস্যদের আটকে রেখে মারধর: কুখ্যাত ‘শফিক ডাকাত’ গ্রেপ্তার আখাউড়ায় পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা হরমুজ প্রণালীর কাছে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নেবে কারিতাস বাংলাদেশ দাতা ওয়ারিশদের পাশ কাটিয়ে দক্ষিণ কালীবাড়ি মন্দিরের কমিটি গঠনে প্রতিবাদ সভা নবীনগরে অপহরণের পর আটকে রেখে তরুণীকে ধর্ষণের অভিযোগ সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র তরীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

হরমুজ প্রণালীর কাছে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৩ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 10:48 am

হরমুজ প্রণালীর কাছে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

গতকাল রোববার রাতে ইরানে হরমুজ প্রণালীর কাছে হামলা করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। ইউএস সেন্ট্রাল কম্যান্ড(সেন্টকম) জানিয়েছে, হামলা অব্যাহত থাকবে। হরমুজে বাণিজ্যিক জাহাজের উপর ইরান যাতে হামলা না করতে পারে, সেটা নিশ্চিত করাই হলো আমেরিকার লক্ষ্য।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা করা হয়েছে বলে সেন্টকম জানিয়েছে।
দক্ষিণপশ্চিম ইরানের বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের শব্দ সোনা গেছে। তারমধ্যে বন্দর আব্বাসও আছে বলে ইরানের মিডিয়া জানিয়েছে।
ইরানের মিডিয়া দাবি করেছে, মাশাহারে একটি পাম্পিং স্টেশনে মার্কিন হামলায় একজন মারা গেছেন, চারজন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র অবশ্য এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে আজ সোমবার সকালে বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজেছে।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন যে হামলা করছে, তা গত কয়েক মাসের কূটনৈতিক প্রয়াসকে ব্যর্থ করে দিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন সামরিক হামলার ফলে আবার হরমুজ প্রণালীতে অসুরক্ষার পরিস্থিতি ফিরে আসবে। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচল বিঘ্নিত হবে।
ইরানের দাবি, তারা হরমুজ প্রণালী নিয়ে চুক্তিতে যা বলা হয়েছিল, তা রূপায়ণ করছিল। কিন্তু ওয়াশিংটন সেই প্রক্রিয়ায় প্রকাশ্যে হস্তক্ষেপ করলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রোববার জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তেনিও গুতেরেসকে অনুরোধ করেছেন, জাতিসংঘ যেন সব পক্ষকে বলে দেয়, তারা যেন ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য অ্যামেরিকাকে তাদের জমি ব্যবহার করতে না দেয়।
গুতেরেস এর আগে বিবৃতিতে বলেছিলেন, উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাত বেড়ে যাওয়ায় তিনি চিন্তিত।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১০:৪৭ এএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

dainiksarod |