https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
হরমুজ প্রণালিতে হামলা বন্ধে ইরানের অঙ্গীকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র তরীর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদির বিশেষ ভিসা সুবিধা ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 4:16 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত থেকে ৩ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় বিপুল পরিমাণ মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়ন। আজ শনিবার (১১ জুলাই) ভোররাতে বিজয়নগরের ভাগলপুর সীমান্ত এলকায় এ অভিযান চালানো হয়। দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির আলীনগর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল স্থানীয় ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে ৭/৮ জন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশের দিকে দুইটি বাইসাইকেল করে চটের বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির টহলদল তাদেরকে ধাওয়া করলে বস্তাগুলোসহ বাইসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বস্তাগুলোর ভেতরে কার্টুনে স্কচটেপ দিয়ে লুকানো অবস্থায় ৩ হাজার ৯৬০ পিস ভারতীয় মোবাইলফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লক্ষ টাকা। এগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:১৬ পিএম | শনিবার, ১১ জুলাই ২০২৬

dainiksarod |