শিরোনাম
অপারেশনের টাকার জন্য দিশেহারা প্রবাসী মহসীন, চান প্রধানমন্ত্রীর সহায়তা আখাউড়া স্থলবন্দর দিয়ে ৩ টন জিরা আমদানি শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা আশুগঞ্জে পুকুরে নেমে বিদ্যুতায়িত হয়ে দুই মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের

অপারেশনের টাকার জন্য দিশেহারা প্রবাসী মহসীন, চান প্রধানমন্ত্রীর সহায়তা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ০৬ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 8:36 pm

অপারেশনের টাকার জন্য দিশেহারা প্রবাসী মহসীন, চান প্রধানমন্ত্রীর সহায়তা
কাতার প্রবাসে ভালোই চলছিল মহসীন খন্দকারের জীবন-জীবিকা। পারকিনসন্স রোগ হঠাৎই এলোমেলো করে দিলো স্বপ্ন। প্রবাসে যাওয়ার ৩ বছরের মাথায় ফিরে আসতে হয়েছে দেশে। এরপর থেকে চলছে চিকিৎসার সংগ্রাম। কিন্তু টাকার অভাবে চলছেনা চিকিৎসা। অপারেশেনের জন্য দরকার মোটা অংকের টাকা। এর সংস্থানের  চেষ্টাতে দিশেহারা এখন মহসীন। চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা। ৪৫ বছর বয়স্ক মহসীন খন্দকারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে।
২০১৫ সালে জীবিকা অন্বেষনে কাতার প্রবাসে যান মহসীন। তখন ৭ লাখ টাকা ধারদেনা করেন। সেই ঋণ শোধ হওয়ার আগেই দেখা দেয় বিপদ। সেখানে ২০১৮ সালে তার পারকিনসন্স রোগ দেখা দেয়। এরপর দেশে এসে চিকিৎসা করিয়ে আবার বিদেশে ফিরে যান। মহসীন জানান, গত ২ বছর যাবৎ কোন কাজ কর্ম করতে পারছেননা। বর্তমানে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রফেসর ডাক্তার জালাল উদ্দিন মোহাম্মদ রুমির অধীনে তার চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন, তার ব্রেনে সহসাই একটি অপারেশন করতে হবে। এজন্য প্রায় ২০/২২ লক্ষ টাকা প্রয়োজন। এরমধ্যে প্রবাসী কল্যাণ বোর্ড থেকে ২ লাখ টাকা অনুদান পেয়েছেন। পরিবার এবং আত্মীয়-স্বজনের কাছ থেকে আরও কয়েক লাখ টাকা ধারদেনা করেছেন চিকিৎসার জন্য। অপারেশনের জন্য তার প্রয়োজন আরও কমপক্ষে ১০ লাখ টাকা। চিকিৎসার মোটা অংকের ব্যয়ভার সংস্থানে আর কোন উপায় দেখছেননা মহসীন। টাকার অভাবে আটকে আছে তার অপারেশন। নিরুপায় মহসীন তার অপারেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অর্থ সহায়তা চান।
সহায়তা পাঠানোর ঠিকানা
মহসীন খন্দকার
মোবাইল: ০১৬১৬ ১২৯৩৯৬
ব্যাংক হিসাব নম্বর: ৫৫২০২০১০০৭১২০
সোনালী ব্যাংক পিএলসি, লক্ষীবাজার শাখা, ঢাকা।
Facebook Comments Box

Posted ৮:৩৬ পিএম | সোমবার, ০৬ জুলাই ২০২৬

dainiksarod |