শিরোনাম
সরাইলে সুদের টাকা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৩০ অবশেষে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পানি খাওয়ানো চাঁন বাদশা আটক নিউইয়র্কে ব্রাহ্মণবাড়িয়া সমিতির প্রস্তুতি সভা পৌরসভার সাড়া না পেয়ে নিজ অর্থায়নে ড্রেন পরিষ্কার করছেন স্থানীয়রা পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিয়েছেন ছাগলের মালিক ‘জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রী’ ‘অতি তৎপরতা’ নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশবাসী উপকৃত হতো: রুমিন ফারহানা পুশইনের আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে সতর্কত অবস্থায় বিজিবি আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, ট্রেনচালক আটক বিশিষ্ট সমাজসেবক আমিনুল হক আর নেই ব্রাহ্মণবাড়িয়ায় ফের ট্রেনে পাথর নিক্ষেপ, আহত হিসাব রক্ষক 

অবশেষে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পানি খাওয়ানো চাঁন বাদশা আটক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 4:31 pm

অবশেষে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পানি খাওয়ানো চাঁন বাদশা আটক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছরামপুরে ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ঘটনায় অভিযুক্ত চাঁন বাদশাকে আটক করেছে পুলিশ। আজ রোববার (২৮ জুন) ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।

এর আগে গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। অবলা প্রাণির সাথে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা। এ ঘটনার পর গতকাল শনিবার সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎ কে আটক করে পুলিশ। এরপর রোববার ভোরে চাঁন বাদশাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তের নামে পুলিশ। পরে ছাগল অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৩১ পিএম | রবিবার, ২৮ জুন ২০২৬

dainiksarod |