শিরোনাম

শেখ মুজিব ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন ক্যাডার: সেলিম ভূইয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : 12:39 am

শেখ মুজিব ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন ক্যাডার: সেলিম ভূইয়া

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেছেন, শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ইতিহাসে ছিল একজন প্লেবয়। কারণ সে ছিল রংবাজ। সে লেখা পড়া জানা রাজনৈতিক নেতা নয়। সে ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন ক্যাডার।

শনিবার (৭ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূইয়া বলেন, এই বই পুস্তকে মিথ্যা ইতিহাস লিখা হতো। শেখ হাসিনা বইপুস্তকে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের বিকৃত ইতিহাস শিক্ষা দিয়েছেন। তার পিতাকে বই পুস্তকে মহা মানব হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। তার পিতা তো ওই রকম ব্যক্তি ছিল না। শেখ মুজিবুর রহমান কোন রাজনৈতিক নেতা ছিল না। শেখ মুজিবুর রহমান রাজনৈতিক ইতিহাসে ছিল একজন প্লেবয়। কারণ সে ছিল রংবাজ। সে লেখা পড়া জানা রাজনৈতিক নেতা নয়। সে ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একজন ক্যাডার।

তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশটাকে বলবো বিগত ১৬ বছরে এই বাংলাদেশকে। আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। বই পুস্তক প্রকাশ করা হতো ভারত থেকে। এই বইয়ের মধ্যে দেবদেবীর মূর্তি দেওয়া হতো, বইয়ে বিভিন্ন রকমের জন্তুজানোয়ারের ছবি দেওয়া হতো কিন্তু সেখানে মসজিদের ছবি দেওয়া হতো না। ইসলামের কথা গুলো তুলে দেওয়া হতো, নবী করিম (সা.) কথা থাকলে মুছে দেওয়া হতো, ইসলামের কবিতা থাকলে বাদ দিয়ে দেওয়া হতো। সেই অবস্থা থেকে আজকে আমরা মুক্তি পেয়েছি।

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

সদর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

Facebook Comments Box

Posted ১২:৩৯ এএম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪

The Daily Sarod |