বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 1:09 am
চলছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। প্রার্থীদের সাথে প্রচারণায় পিছিয়ে নেই কর্মী-সমর্থকরা। প্রচারণায় ভিন্ন মাত্রা দিচ্ছে যোগ হচ্ছে প্রতিনিয়ত। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার ঈগল প্রতীক নিজের চুল কেটে বানিয়ে নজর কেড়েছেন এক সমর্থক। রোববার (২৪ ডিসেম্বর) সরাইল বাজারে সিয়াম (২২) নামের ওই সমর্থককে প্রচারণা চালাতে দেখা গেছে।
সিয়াম উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা সিয়াম। পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা মেকানিক। সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধার অন্ধ ভক্ত সিয়াম।
সিয়াম বলেন, আমি জিয়াউল হক মৃধার ভক্ত। উনি একজন ভাল মানুষ। আমার এই ছোট বয়সে কোন দিন তার বদনাম শুনিনি। তবে তার অনেক ভাল কথা শুনেছি পরিবারের কাছ থেকে। তিনি বলেন, জিয়াউল হককে ভালবেসে উনার নির্বাচনের প্রতীক মাথায় চুল দিয়ে করেছি। যদি তিনি অন্য কোন প্রতীক পেতেন তা বানাতাম।
এক প্রশ্নের জবাবে সিয়াম বলেন, মাথার চুল কেটে বানানোর উদ্দেশ্য হচ্ছে প্রচারণায় ভোটারদের আকর্ষণ করা। তাই এমনটি করেছি। উনার প্রতিটি জনসংযোগে আমি অংশ নিচ্ছি।
দুলাল সুত্রধর নামে জিয়াউল হক মৃধার এক সমর্থক জানান, সিয়ামের এই চুল কাটা ঈগল সবার নজর কেড়েছে। সে সাবেক এমপি সাহেবের প্রচারণায় অংশ নিচ্ছে। একজন ভাল মানুষের প্রতি ভালবাসা থেকে এমনটি করেছে সিয়াম।
Posted ১০:৩০ পিএম | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya