শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:50 pm

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণ

ময়মনসিংহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার পক্ষে প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। তার পক্ষে প্রকাশ্যে অর্থ বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘনের এমন সব গুরুতর ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। কিন্তু ময়মনসিংহ-৩ আসনে দলীয় মনোনয়ন পান উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি। মনোনয়নবঞ্চিত সোমনাথ বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হন। তিনি লড়ছেন ট্রাক মার্কা নিয়ে।

সোমনাথের পক্ষে বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা দেলোয়ার হোসেন। অর্থ বিতরণের ছবি তার ফেইসবুক অ্যাকাউন্ট থেকেই প্রথম আপলোড করা হয়েছে। ছবির সঙ্গে দেলোয়ার লিখেছেন, ‘গৌরীপুর উপজেলার ১০নং সিধলা ইউনিয়নে বিভিন্ন স্থানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জননেতা সোমনাথ_সাহা দাদার পক্ষে মতবিনিময় করি এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করি।’

দেলোয়ারের পোস্টে অন্তত দুইটি ছবি দেয়া হয়েছে, যেখানে অর্থ বিতরণের বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে অর্থ বিতরণের মতো আচরণবিধি লঙ্ঘনের গুরুতর ঘটনা সামনে এসে পড়ায় এখন দায় নিতে চাচ্ছেন না সোমনাথ। তিনি বলেন, ‘আমার পক্ষে কেউ অর্থ বিতরণ করলে, সেখানে আমার কী করার আছে! আমাকে ক্ষতি করার জন্যও তো করতে পারে।’

দেলোয়ার হোসেন বলেন, ‘আমি সোমনাথ দাদার হয়ে অনেক আগে থেকেই কাজ করি এবং এবারের ভোটে আমি দাদার পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছি।’ সোমনাথের সমর্থন নিয়ে একবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে নিজের পরাজিত হওয়ার কথাও জানান দেলোয়ার। তবে অর্থ বিতরণকে আচরণবিধি লঙ্ঘন বলে মানতে চান না তিনি। দেলোয়ার বলেন, ‘আমি বিভিন্ন মানুষকে অনুদান দেয়, এবারও দিয়েছি।’

এই দেলোয়ারের ফেইসবুকেই পোস্ট করা হয়েছে অসংখ্য মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়ার ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সন্ধ্যার পর গ্রামের একটি রাস্তা দিয়ে মোটরসাইকেলের বহর নিয়ে ‘ট্রাক’ স্লোগান দিতে দিতে যাচ্ছেন সোমনাথের সমর্থকরা।

গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম, ‘অর্থ বিতরণের ঘটনা গুরুতর আচরণবিধি লঙ্ঘন। কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।’

 

 

Facebook Comments Box

Posted ১১:৫০ পিএম | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |