শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নাশকতার শঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:30 pm

নাশকতার শঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িক বন্ধ

হরতাল-অবরোধে নাশকতার আশঙ্কায় দুটি ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন দুটি হলো- রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরর্দী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন। আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত আসতে পারে জানিয়েছেন রেলেওয়ের কর্মকর্তা।

শুক্রবার (২২ ডিসেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, মূলত ট্রেন দুটি অনেক রাতে যাত্রা করে। একারণে ট্রেনটির নিরাপত্তা সমস্যা হচ্ছে। নিরাপত্তার কারণে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।’ শুধু উত্তরা নয় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এধরনের সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।

এর আগে, সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে উত্তরা এক্সপ্রেস ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৬ ডিসেম্বর মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে যায়।

এছাড়া মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুরে রেললাইনের ওপরে স্লিপার ফেলে রেখে নাশকতার চেষ্টা করেছেন হরতাল সমর্থকরা। আনসার বাহিনীর ও গ্রামবাসীর প্রচেষ্টায় অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের যাত্রীরা। গত ১৩ ডিসেম্বর গভীর রাতে নীলফামারীর ডোমারে রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা করেছেন অবরোধ সমর্থকরা। তবে এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় চিলাহাটি থেকে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন।

নতুন চালু হওয়া কক্সবাজার রেলপথের কর্ণফুলী সেতু থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের অনেক যন্ত্রাংশ খুলে নিয়ে নাশকতার অপচেষ্টা হয়েছিল।

 

 

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |