শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আন্দোলনের নামে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে: ডিবি হারুন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:14 pm

আন্দোলনের নামে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে: ডিবি হারুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি মানবাধিকার লঙ্ঘন করছে। পুলিশ সদস্য পর্যন্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ছবি সবার কাছেই আছে।

রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান হারুন বলেন, ‘বিএনপি তথাকথিত রাজনীতি বা আন্দোলনের নামে পুলিশ সদস্যকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে, রক্তাক্ত করেছে। এমনকি পুলিশ হাসপাতালে ভাঙচুর ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে। এটি কি মানবাধিকার লঙ্ঘন নয়? আমরা কার কাছে বিচার চাইব?’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো আর রাস্তায় দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলতে পারি না। যারা তথাকথিত মানববন্ধন করছে, তারা অনেক কিছুই বলতে পারে, এটা ঠিক না।’

ডিবি প্রধান বলেন, ‘জাতিসংঘ সনদ অনুযায়ী প্রতিটি মানুষের বাঁচার অধিকার ও আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করা হয়েছে। আমি পুলিশ, কিন্তু আগে তো মানুষ। আমারও তো অধিকার আছে, আমার কি বাঁচার অধিকার নেই?’

হারুন অর রশীদ আরও বলেন, ২০১৪ সালেও অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। একটি দল বা গোষ্ঠী যারা কাজটি করেছিল, তারাই জাতিসংঘের সব আর্টিকেল লঙ্ঘন করছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ২৮ অক্টোবরের আগেও নানা কার্যক্রম চালিয়েছে। ২৮ অক্টোবরের পরও তারা ধ্বংসাত্মক কার্যক্রম চালায়। এসব কার্যক্রমের জন্য তারা যুবদল-ছাত্রদলকে আট ভাগে ভাগ করে। তাদের নেতারা পুলিশকে পিটিয়েছে, পুলিশের গাড়িতে হামলা করেছে। হাসপাতালে হামলা চালিয়েছে, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে। তাদের অনেককেই ঢাকা ও ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: ইত্তেফাক অনলাইন

Facebook Comments Box

Posted ১০:১৪ পিএম | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |