শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মশাল মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:55 pm

মশাল মিছিল থেকে গাড়িতে আগুন দেওয়ার দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

রাজধানীর রামপুরায় অবরোধকারীদের মশাল মিছিল থেকে পিকআপ ভ্যান আগুন দেওয়া হয়। সেই আগুনে পুড়ে যায় রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা গাড়িটি। সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিও দেখে হামলাকারীদের সনাক্ত করছে পুলিশ।

রবিবার রাত আটটয় আগুন লাগানোর ওই ঘটনার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেখানে দেখা যায়, রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের দিক থেকে অবরোধের সমর্থনে একটি মশাল মিছিল রামপুরা বাজারের দিকে যায়। মিছিলটি রামপুরা বাজারের কাছে পলাশবাগে ইউটার্ন নিয়ে আবার রামপুরা ব্রিজ অভিমুখে এগিয়ে যায়। কিন্তু ইউটার্ন নিয়ে মাত্র কয়েক গজ সামনে এসেই মিছিলকারী বিএনপি কর্মীরা হাতে থাকা মশাল নিয়ে রাস্তার বাম পাশে দাঁড়ানো একটি পিকআপ ভ্যানে হামলা চালায়। এসময় তদের হাতে থাকা মশাল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। যা সিসিটিভির ওই ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়।

হামলাকারীরা যখন মিছিল গাড়িটিতে অগ্নিসংযোগ করে তখন আশপাশের মানুষজন ভয়ে ছুটোছুটি করতে থাকেন। এই সুযোগে এলাকা ত্যাগ করে অবরোধ সমর্থনকারীরা।

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত করছে পুলিশ। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানটিতে অবরোধকারীরা আগুন দিয়েছে। পুলিশ ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এদিকে দশম দফা অবরোধের প্রথম দিন রবিবার রাজধানী ঢাকার ফুলবাড়ীয়ায় পুলিশে সদরদপ্তরের সামনে ভিক্টোরিয়া পরিবহনের একটি বাসেও আগুন দিয়েছে অবরোধকারীরা। এছাড়া একই দিন যাত্রী সেজে গাজীপুরের জিরানিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তিনটি বাসেও আগুন দেয় অবরোধকারীরা।

 

Facebook Comments Box

Posted ১০:৫৫ পিএম | সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

The Daily Sarod |