শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘সব অপশক্তি মোকাবিলায় আন্দোলন গড়ে তুলতে হবে’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 12:20 am

‘সব অপশক্তি মোকাবিলায় আন্দোলন গড়ে তুলতে হবে’

দেশকে এগিয়ে নিতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা মিলনায়তনে ইআরডিএফবি আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও অপরাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহবান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন আহমদ বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে মানেনা, তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখেনা। এদেশের সন্ত্রাস, জঙ্গিবাদসহ পশ্চিমাদের অপরাজনীতি ও ষড়ষন্ত্রকে রুখে দিতে সকলকে এখনই সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) এর সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘আজকের বাংলাদেশ অদম্য বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য সম্ভাবনার দাড় খুলে দিয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের উপাচার্য প্রফেসর ড. এ কিউ এম মাহবুব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুরের উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলী, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের উপাচার্য প্রফেসর ড. আবু হেলাল মো. আবদুল বাকী, ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইআরডিএফবির যুগ্ম-সাধারণ সম্পাদক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম তাওহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. আব্দুল কাইয়ুম এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেশন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি) এর সাধারণ সম্পাদক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

Facebook Comments Box

Posted ১২:২০ এএম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

The Daily Sarod |