শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

প্রকাশিত হলো ‘জয় বাংলা-জিতবে আবার নৌকা’-গানের নতুন সংস্করণ

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৮ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:02 pm

প্রকাশিত হলো ‘জয় বাংলা-জিতবে আবার নৌকা’-গানের নতুন সংস্করণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বেশ সাড়া ফেলে ‘শেখ হাসিনার সালাম নিন/ নৌকা মার্কায় ভোট দিন/ জয় বাংলা/ জিতবে আবার নৌকা’-গানটি। এমনকি বিগত কয়েক বছরের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বিভিন্ন আসনের উপনির্বাচনসহ সব নির্বাচনেই আওয়ামী লীগের প্রচারণায় জনপ্রিয়তা ছিল গানটির।

তারই ধারাবাহিকতায় গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে। এবার আওয়ামী লীগ সরকারের গেলো পাঁচ বছরের উন্নয়নকে তুলে ধরা হয়েছে এ গানে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে গানটির নতুন সংস্করণ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক এবং গীতিকার তৌহিদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ নতুন সংস্করণ আনা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার এবং জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেন, গত নির্বাচনের আগে ‘টিম জয় বাংলা’র এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য গানটি বানিয়েছিলেন। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিল নির্বাচনী প্রচারণা। এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছেন তারা। গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।

গানটির গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে গানটি তৈরি করেছিলাম। প্রথম গানের মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, করোনা জয়ের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, গতবারের মতো এবারও গানটি শেখ হাসিনাকে উৎসর্গ করেছি।

Facebook Comments Box

Posted ৯:০২ পিএম | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

The Daily Sarod |