শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভারত-বাংলাদেশের সম্পর্ক উপমহাদেশের ‘মডেল সম্পর্ক’: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 7:32 pm

ভারত-বাংলাদেশের সম্পর্ক উপমহাদেশের ‘মডেল সম্পর্ক’: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আঞ্চলিক সহযোগিতার সুবিধার ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সম্পর্ক ভারতীয় উপমহাদেশে একটি ‘মডেল সম্পর্ক’ হিসেবে দাঁড়িয়েছে। গত ১০ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে তিনি এ কথা বলেন।-খবর ইকোনমিক টাইমসের

গতকাল বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রয়্যাল ওভার-সিস লিগে ‘হাউ এ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সম্মেলনে মতবিনিময়কালে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

নিরাপত্তা, আঞ্চলিক সংযোগ, শেয়ার করা সমৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিকের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতিতে ঢাকার অগ্রাধিকার সম্পর্কেজয়শঙ্করকে জিজ্ঞাসা করেছিলেন সাইদা মুনা তাসনিম।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘আজ আমাদের সম্পর্ক ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক সহযোগিতার সুবিধার ক্ষেত্রে একটি মডেল সম্পর্ক হিসাবে দাঁড়িয়েছে।’

তিনি আরও বলেছেন, এর মধ্যে একটি বড় পরিবর্তন, উদাহরণস্বরূপ, বাংলাদেশের সঙ্গে আমরা আমাদের স্থল সীমানা নির্ধারণ করেছি যা সত্যিই একটি বড় বিষয়। সমুদ্রসীমা নিয়ে আমাদের  মতপার্থক্য ছিল এবং আমরা সালিশির জন্য গিয়েছিলাম। আমরা একমত হয়েছিলাম যে রায় যাই হোক না কেন, আমরা উভয়েই সেটা মেনে চলব। যখন রায় আসে তখন আমরা তা পালন করেছি। অনেক কিছুই আমাদের পক্ষে ছিল না। এটি অঞ্চল এবং দেশগুলার জন্য একটি ভাল উদাহরণ।

জয়শঙ্কর আরও বলেন, গত ১০ বছরে যে দেশগুলোর মধ্যে রেল যোগাযোগ ও একটি বিদ্যুৎ কেন্দ্র ছিল এবং এখন ভারত উত্তর-পূর্বের জন্য বাংলাদেশের বন্দরগুলো ব্যবহার করছে আর বন্দর দিয়ে আরও বেশি যানবাহন আসায় তারা উপকৃত হচ্ছে।

আলোচনায় ভারত-চীন সম্পর্ক, কানাডার সঙ্গে চলমান কূটনৈতিক বিরোধ এবং দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি সহ বিস্তৃত বিষয়গুলোও কভার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

The Daily Sarod |