শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সন্ধ্যা ৭ টায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৫ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 11:11 am

সন্ধ্যা ৭ টায় ঘোষণা হচ্ছে জাতীয় নির্বাচনের তফসিল

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন (ইসি)।

এরআগে, বিকাল ৫ টায় বর্তমান কমিশনের ২৬তম সভা অনুষ্ঠিত হবে। এবারই প্রথম সরাসরি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি।

সন্ধ্যা ৭টায় ভাষণ দিবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। গত মঙ্গলবার কমিশনের অনানুষ্ঠানিক বৈঠকে তফসিলের ঘোষনার সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো: জাহাংগীর আলম আজ সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ভোটের তারিখ সম্ভাব্য হিসাবে রাখা হয়েছে ৬ অথবা ৭ জানুয়ারি।

তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন ভবনের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকটি রাস্তায় যান চলাচল সীমিত রাখা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:১১ এএম | বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

The Daily Sarod |