শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় উরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:52 pm

আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় উরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ ও এনডিআই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই)। বুধবার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ইসির বিবৃতিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানানোর পর এই সংস্থাগুলো তাদের আগ্রহ প্রকাশ করেছে।

ইসি সূত্রে আরও জানায়,, কমনওয়েলথের প্রতিনিধি দল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২২ নভেম্বর ঢাকা সফরে আসবে। প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশনটি আগামী ১৯ নভেম্বর ইসির সঙ্গে বৈঠক করবে।

কমনওয়েলথ ওই তারিখ চাওয়ার পর ইসি অনুমোদন দিয়েছে বলে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন।

ইসির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রাক-নির্বাচন মিশনের পর্যবেক্ষণগুলো কমনওয়েলথ মহাসচিবকে জানানোর পরই কমনওয়েলথ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রাক-নির্বাচন মিশন পাঠালেও পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন না পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে পরবর্তীতে ইইউ জানায়, তারা নির্বাচন পর্যবেক্ষণের জন্য চার সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাবে।

যুক্তরাষ্ট্রের একটি প্রাক-নির্বাচন মিশনও এর আগে বাংলাদেশ সফর করেছে। তবে তারা পূর্ণাঙ্গ মিশন পাঠাবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

Facebook Comments Box

Posted ৯:৫২ পিএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

The Daily Sarod |