শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সরাইলে ফেসবুক লাইভে এসে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:43 pm

সরাইলে ফেসবুক লাইভে এসে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফেসবুক লাইভে এসে জুম্মন খান (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের মোগলটুলা গ্রামে এই ঘটনা ঘটে। জুম্মন খান উপজেলার নতুন হাবলি পাড়ার রমজান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুম্মন স্ত্রী নিয়ে মা-বাবা থেকে আলাদা বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। সে বেকার ও মাদকাসক্ত ছিল। স্ত্রীর সাথেও সম্প্রতি দাম্পত্যকলহ লেগে থাকতো। এরই জেরে বুধবার বিকেলে নিজের মোবাইল থেকে ফেসবুক লাইভে এসে বসতঘরের বৈদ্যুতিক পাখায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, জুম্মন মাদকাসক্ত ছিল। তার বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান রয়েছে। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পিএম | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

The Daily Sarod |