ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ সর্বশেষ আপডেট : ৭:৩৭ অপরাহ্ণ

গত সপ্তায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় জাপোরিঝিয়া অঞ্চলে ফ্রন্ট লাইনে ১৯জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের ১২৮তম অ্যাসল্ট ব্রিগেড এ তথ্য নিশ্চিত করেছে। এসময় সেনা সদস্যরা একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।-খবর আলজাজিরার।
সেনা নিহত হওয়ার খবরের পর ইউক্রেনীয় কর্তৃপক্ষ হামলার তদন্তের নির্দেশ দিয়েছে। একটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সমাবেশে হামলা করা হয়েছিল বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
রোববার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘এটি একটি ট্র্যাজেডি যা এড়ানো যেত।’
স্থানীয় ব্যাটালিয়নের একজন কমান্ডার রুসলান কাগানেটস বলেন, ‘রাশিয়ানরা হামলা চালানোর সময় তারা লাইনে ছিল। যার ফলে অফিসার এবং সৈন্যদের মধ্যে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।’

Posted ৭:৩৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর