শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

বুধবার-বৃহস্পতিবারও বিএনপির অবরোধ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৬ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 5:42 pm

বুধবার-বৃহস্পতিবারও বিএনপির অবরোধ

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আরও ২ দিনের অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ নভেম্বর) টানা ৪৮ ঘণ্টা রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার (৬ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। এরপর গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রথম দফায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে দলটি। পরে একদফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দফায় গত রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা (৫ ও ৬ নভেম্বর) পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা করে দলটি।

Facebook Comments Box

Posted ৫:৪২ পিএম | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

The Daily Sarod |