শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

সেই ‘মৃত’ জোসনা উদ্ধার হলো জীবিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:33 pm

সেই ‘মৃত’ জোসনা উদ্ধার হলো জীবিত

তৈরি পোশাকশ্রমিক জোসনা বেগমকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সেই ‘মৃত’ পোশাকশ্রমিক জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৪।

বৃহস্পতিবার (২ নভেম্বর) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, গত ৩১ অক্টোবর মিরপুরের একটি তৈরি পোশাক কারখানায় সংঘর্ষে জোসনা নামে এক কর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবকে ঘিরে বুধবার দিনভর পোশাকশ্রমিকরা আন্দোলন চলতে থাকে। এ পরিপ্রেক্ষিতে র‌্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। তখন তারা দাবি করেন, তৈরি পোশাকশ্রমিক জোসনা বেগমকে হত্যা করে তার মরদেহ গুম করে ফেলা হয়েছে।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত শুরু করে। পরে গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ নিখোঁজ জোসনা বেগমকে পল্লবীর কালশী এলাকা থেকে জীবিত উদ্ধার করে। বর্তমানে তিনি নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন।

এদিকে, ঢাকা ও এর আশপাশের এলাকার গার্মেন্টসের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় পোশাক কারখানার নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। আশুলিয়া, সাভার, মিরপুর, রামপুরা, আব্দুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুর-কোনাবাড়ী এলাকার পোশাক কারখানাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্ধারণ হবে। বর্ধিত এ বেতন কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। বুধবার মালিক-শ্রমিক ও নিম্নতম মজুরি বোর্ডের সভা শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জানান, সব কিছু বিবেচনা করে মজুরি বৃদ্ধি করতে হবে। আগামী সভায় লিখিত আকারে আমরা বোর্ডের কাছে উপস্থাপন করা হবে।

এর আগে ২২ অক্টোবর বোর্ডের কাছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দেয় শ্রমিকপক্ষের প্রতিনিধি। একই দিন শ্রমিকপক্ষের প্রস্তাবের বিপরীতে মালিকপক্ষের প্রতিনিধি নূন্যতম মজুরি মাত্র দুই হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকার প্রস্তাব দেয়।

 

Facebook Comments Box

Posted ৮:৩১ পিএম | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

The Daily Sarod |