শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

হরতালে মাঠে থাকার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 10:26 pm

হরতালে মাঠে থাকার ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের

আগামীকাল রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই হরতালে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় মাঠে থাকবে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এই কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। তিনি জানান, দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে বিএনপি। তারা আগামীকাল হরতাল ডেকেছে। তারা রাজধানীতে যে সন্ত্রাসী কার্যকলাপ দেখিয়েছে তাতে সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তিনি আরও জানান, আগামীকাল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের প্রতিটি মোড়ে অবস্থান করবে। ব্রাহ্মণবাড়িয়া শহরে বিএনপি ও তাদের সহযোগীদের কোন অবস্থাতে জায়গা হবে না। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

এদিকে, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে বিএনপির অগ্নিসন্ত্রাস অরাজকতার প্রতিবাদে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটি গিয়ে বঙ্গবন্ধু স্কয়ারে গিয়ে শেষ হয়। এছাড়াও বিকেলে একই প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ করেছে।

Facebook Comments Box

Posted ১০:২৬ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

The Daily Sarod |