সরাইল সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:46 pm
স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৮ অক্টোবর) দুপুরে উপজেলার অরুয়াইল সিএনজি স্টেশনে অরুয়াইল-পাকশিমুল ওলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে এই মানববন্ধন হয়। এতে সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
পাকশিমুল মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে এতে বক্তব্য দেন অরুয়াইল বাজার মাদ্রাসার মোহতামিম মুফতি মামুনুর রশীদ, রানীদিয়া মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মোহতামিম শফিকুর রহমান কাসেমী, ধামাউড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা শরিকুল ইসলাম, ভূইশ্বর মাদ্রাসার শিক্ষা সচিব সফিউল্লাহ, অরুয়াইল সালমা মানিক মাদ্রাসার মোতামিম খেফায়েতুল্লাহ, অরুয়াইল ইউপি যুবনেতা মো রমিজ উদ্দিন, অরুয়াইল আওয়ামী লীগের সভাপতি মো আবু তালেব, সাধারণত সম্পাদক এড গাজী শফিকুর রহমান, যুবলীগের সভাপতি গাজী বোরহান উদ্দিন,অরুয়াইল উক্তর পাড়া জামে মসজিদের ইমাম মাও মোহাম্মদ আলী, ভৈরব মাদ্রাসার মোহতামিম মাওলানা তৌহিদুল ইসলাম, বুইশ্বর মাদ্রাসার মোহতামিম মুফতি গিয়াস উদ্দিন, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মাজহারুল ইসলাম, এগ্রুো মার্কেট মসজিদের খতিব ডা. আল মামুন, অরুয়াইল বাজার মাদ্রাসার সহকারী শিক্ষক মো, দীন ইসলাম, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ন-মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোশাররফ হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাবিশ্ব দেখছে বর্বর ইসরাইলিরা পশুর মতো ফিলিস্তিনিদের ওপর ঝাঁপিয়ে পড়ছে। একসময় এই ইসরাইলের মাথা গোঁজার ঠাঁই ছিল না। তখন তাদেরকে জায়গা দিয়ে মানবতার দৃষ্টান্ত রেখেছিল ফিলিস্তিনরা। সেই ফিলিস্তিনদেরই ওপর অবিরত হামলা চালিয়ে যাচ্ছে বেঈমান ইসরাইলিরা। আজ ফিলিস্তিনে ছোট্ট ছোট্ট শিশুরা একবেলা খেতে পাচ্ছে না। সেখানে চরম খাদ্য সংকট রয়েছে, তারা চিকিৎসা নিতে পারছে না।
মানববন্ধনে বক্তারা বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ফিলিস্তিনিদের জন্য বিশেষ মোনাজতের করা হয়।
Posted ৯:৪৬ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya